নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৪ ২০:৩০

শিশির চক্রবর্তীকে ওএসডি, ওসমানী মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী

 সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে  বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 এই প্রজ্ঞাপনে  সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

গত বছরের ১২ ফেব্রুয়ারি অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি এই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন।

ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে অধ্যাপক ডা. মইনুল হকের স্থালাভিষিক্ত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত