বড়লেখা প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২৪ ০১:৪৫

বড়লেখায় পল্টন হত্যা দিবস স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০০৬ সালের ২৮ অক্টোবরের পৈশাচিক পল্টন হত্যা দিবস স্মরণে মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার দক্ষিণভাগ বাজারস্থ জামাল প্লাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর মোঃ এমাদুল ইসলাম।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন সভাপতি আব্দুস ছামাদ।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান বেলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার নায়েবে আমীর ফয়ছল আহমদ, বড়লেখা উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, উলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ।

এসময় বাংলাদেশ জাতীয় ইমাম ও খতিব সমিতি বড়লেখা উপজেলার শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক, জামায়াত নেতা ও ইউপি সদস্য এনামুল হক, আক্তার হোসেন, মাস্টার তোফায়েল আহমদ লায়েকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট শাখা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত করেন কাজী হুমায়ুন রশীদ চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত