০৩ নভেম্বর, ২০২৪ ২০:৩০
জামায়াতে ইসলামী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় সৈয়দপুর বাজারে ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মির্জা মুস্তাকীম আহমদ এবং সহকারী সেক্রেটারি হাফিজ সৈয়দ ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তোফায়েল আহমদ খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মুফতি আলী হায়দার, সিলেট মহানগর জামায়াতের পেশাজীবী থানা আমীর অ্যাডভোকেট ইয়াসিন খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, জগন্নাথপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার মো, আবু তাইদ, জগন্নাথপুর উপজেলা পূর্ব ইসলামি ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের সিদ্দিক। সিলেট মহানগর শ্রমিক কল্যাণ নেতা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির খালেদ, পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক সভাপতি আবুল হোসেন মোহাম্মদ ওয়ালী উল্লাহ, কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, আইবিডব্লিউএফের উপজেলা সভাপতি জামাল উদ্দিন বেলাল,আশারকান্দি ইউনিয়ন সভাপতি মাওলানা নেকবর আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য