জগন্নাথপুর প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২৪ ১৩:৪১

জগন্নাথপুরে হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় এক অপ্রাপ্তবয়স্ক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামি (১৬) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ গ্রামের।

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে এ অপ্রাপ্তবয়স্ক আসামিকে গ্রেপ্তার করা হয়। সে একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি অনুযায়ী সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত