২০ নভেম্বর, ২০২৪ ১৩:০২
সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহীম ভুঁইয়ার সভাপতিত্বে ও ব্র্যাক জেলা সমন্বয়কারী এ.কে. আজাদের পরিচালনায় বক্তব্য দেন জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, এমআরএসসি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এজন্য জনসাধারণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি যারা বিদেশ থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরেছেন তাদের অভিজ্ঞতা বিদেশগামীদেরকে জানালে সম্ভাব্য বিদেশগামীরাও বাস্তব চিত্র বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন। একশ্রেণির অসাধু দালালচক্র অভিবাসীদের বিদেশে মোটা অংকের আয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করছে। এদের খপ্পরে পড়ে অনেক সাধারণ পরিবার সর্বস্বান্ত হচ্ছেন।
এসব প্রতারকদের কবল থেকে মানুষজনকে রক্ষায় অবশ্যই জনসচেতনতা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।
আপনার মন্তব্য