বড়লেখা প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২৪ ১৯:০৯

বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত

২০২৫-২৬ সেশনের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহ

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম।

ইউনিয়ন সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলাম।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি ছায়দুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহ, জামায়াত নেতা আহমদ হোসেন মোল্লা প্রমুখ।

পরে ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে মাওলানা বদরুল ইসলামকে পুনরায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও কাওছার হামিদ সুন্নাহকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

এছাড়া আব্দুল মালিক, ছয়ফুল ইসলাম, আনোয়ার হোসেন ও শাহেদ আহমদকে সহ সভাপতি, মাওলানা ইমদাদুর রহমান, আহমদ হোসেন মোল্লা, গোলাম কিবরিয়া চৌধুরী ও হাফিজ ছাইদুল মাহবুবকে সহ সেক্রেটারি এবং রাসেল আহমদকে বায়তুল মাল সম্পাদক করে মোট ৪২ সদস্যের ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত