নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪ ২২:৪৫

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের অনেক এলাকায়

সিলেটের বেশ কয়েকটি এলাকায় শনিবার বাৎসরিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফিডারের আওতাধীন রাজারগল্লি, পায়রা, দর্শনদেউড়ী, সুবিদ বাজার, ফাজিলচিস্ত (আংশিক), দস্তিদার পুকুরপাড়, নূরানী, বনকলা পাড়া ও ও তৎসংলগ্ন এলাকা রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

এরআগে বুধবার সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,  সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য এসব এলাকায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এছাড়া একই সময়ে  ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

আপনার মন্তব্য

আলোচিত