চুনারুঘাট প্রতিনিধি:

২২ নভেম্বর, ২০২৪ ২০:৪২

চুনারুঘাটে ভাতিজার হাতে চাচা খুন

হবিগঞ্জের  চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সকালে এ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় হাপটারহাওর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের রাজু মিয়ার সাথে র্দীঘদিন ধরে একই গ্রামের তার ভাতিজা তুতা মিয়ার ছেলে হাছন মিয়ার (৩৫) সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজু মিয়ার বসত বিটায় হাছন মিয়ার লোকজন নিয়ে হামলা চালায়। হামলায় রাজু মিয়া গুরতর আহত হলে, প্রথমে তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্রা চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাজু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুর ১টার দিকে তিনি মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে তিনি এ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত