মাধবপুর প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২৪ ২১:৫৭

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ৩

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে নারীসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৬ ঘটিকার সময় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে নারীসহ তিন জনকে আটক করেন।

ধৃত ব্যাক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরছেকালীপুর গ্রামের মো: রেজাউল হক এর পুত্র মো: সেলিম (৩০), চরহরিষপুর গ্রামের মো: লোকমান এর পুত্র মো: সোহেল (২২) ও শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার উত্তর মলমছড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলম এর স্ত্রী মোছা: রোকছানা (৩০)।  

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ( পিএসসি) সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত