চুনারুঘাট প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২৪ ২১:৫৭

চুনারুঘাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট চা বাগানে পানির কূপে পড়ে রকি বাড়াইক নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার চন্ডিছড়া চা- বাগান এলাকায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশু রকির মরদেহ পুলিশ উদ্ধার করে অকুস্থলের চাক্ষুষ তথ্য সংগ্রহ করেছে।

চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত