রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

২৮ নভেম্বর, ২০২৪ ২৩:০৪

জগন্নাথপুরে এফআইভিডিবির বীজ বিতরণ

হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে তীব্র অপুষ্ট ও মাঝারি অপুষ্ট (স্যাম-ম্যাম) শিশুর পরিবারে শাক সবজি বীজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিতরণ করা হয়।

প্রথমে হাতে কলমে সবজি চাষের উপর প্রশিক্ষণ শেষে তাদেরকে লালশাক, কলমিশাক, ডাঁটাশাক, মুলাশাক, পালংশাক ও মিষ্টি লাউসহ মোট ছয় ধরনের বীজ প্রদান করা হয়।

বীজ বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিএ, প্রকল্পের নিউট্রিশন অফিসার- বিধান জন কস্তা, প্রজেক্ট অফিসার মো. তুহিন আলম, মনিটরিং অফিসার- মোজাফ্ফর তানবীর, ফিল্ড ফ্যাসিলিটেটর-আল আমিন আহমেদ জুনেদ, কমিউনিটি নিউট্রিশন ভলান্টিয়ার-শ্রাবন্তী দাস।

আপনার মন্তব্য

আলোচিত