২৯ নভেম্বর, ২০২৪ ১৯:৪৫
সিলেটের অন্যতম পর্যটন এলাকা গোয়াইনঘাটের জাফলংয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি পর্যটকবাহী বাস। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেও গাড়ির যাত্রীরা আহত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশের উঁচু টিলা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিচে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, বাসে ২৩ জন যাত্রী ছিলো।
শুক্রবার সকালে সিলেট সিটি করপোরেশন নগর এক্সপ্রেসের একটি মিনি বাস ২৩ জন নিয়ে ভ্রমণের উদ্দেশে সিলেট ভাতালিয়া বড় বাড়ি থেকে সকাল ৯টা ৪০ মিনিটে জাফলংয়ের উদ্দেশে রওনা করে। পরে জাফলং বিজিবি ক্যাম্প এসে পৌঁছালে গাড়ি পার্কিং করতে গিয়ে ব্রেকফেল করে উঁচু টিলা থেকে প্রায় ১০ মিটার নিচে যাত্রীসহ পড়ে যায় বাসটি।
তিনি জানান, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা। কয়েকজন সামান্য আঘাত পেয়েছে। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য