২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
প্রতীকী ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর বাড়ি থেকে আঞ্জুমা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে এ ঘটনা ঘটে।
আঞ্জুমা বেগম ওই গ্রামের মিলাদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩ মাস আগে চাচাত ভাই মিলাদ হোসেনের সঙ্গে পারিবারিকভাবে ওই গৃহবধূ আঞ্জুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। শনিবার দুপুরে পরিবারের লোকজন আঞ্জুমাকে তার শয়ন কক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনো কারো কোন অভিযোগ পাওয়া যায়নি।
আপনার মন্তব্য