জগন্নাথপুর প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:৩০

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার সীমান্তবর্তী মদিনাতুল উলূম মাদ্রাসা শ্রীরামসির এতিম অসহায় দরিদ্র ছাত্রদের মধ্যে পৌর এলাকার ইসহাকপুরের ইউ.কে প্রবাসী মো. রিপন মিয়ার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ২টায় মাদ্রাসার ছাত্রাবাস ভবনে আলহাজ্ব আব্দুল কুদ্দুস মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ- ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইউ. কে প্রবাসী মো. আব্দুল কাহার।

ইনাতনগর নাদিয়াতুল কুরআন বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সুজাদ আলী ও মদিনাতুল উলূম মাদ্রাসা শ্রীরামসির সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ভবের বাজার টাইটেল মাদ্রাসার মোহাদ্দিস হযরত মাওলানা হাফিজ আবিদুর রহমান, ইনাতনগর নাদিয়াতুল কুরআন বালিকা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি ফারুক আহমেদ, মদিনাতুল উলুম শ্রীরামসি মাদ্রাসার মুহতামিম মো. মাসুদুর রহমান, ইনাতনগর নাদিয়াতুল কুরআন বালিকা মাদ্রাসার প্রবীণ শিক্ষক হযরত মাওলানা আনহার আহমদ রাফি।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সচিব অলিউর রহমান। বক্তব্য রাখেন মদিনাতুল উলূম মাদ্রাসা শ্রীরামসির উপদেষ্টা কমিটির সদস্য মিজানুর রহমান ছুরাব আলীএনটিভি ইউরোপ প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাই, সমাজসেবক শায়েক আলী।

শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা শিক্ষার্থী হাফিজ আব্দুল ওয়াহিদ। দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলার ভবের বাজার টাইটেল মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা হাফিজ আবিদুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত