২৬ ডিসেম্বর, ২০২৪ ১৭:৫৭
সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) ও বৃহস্পতিার (২৬ ডিসেম্বর) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) একাধিক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছানাকান্দি, মিনাটিলা, তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর এবং কালাসাদেক বিওপিতে অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, চিনি, কমলা, চকলেট, বিস্কুট, মদ, বিয়ার ও রসুনসহ চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্র্যাক্টর জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৩ লাখ ২০ হাজার ৯৪০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দ চোরাই মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য