জৈন্তাপুর প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২৫ ১৯:৫৫

সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জৈন্তাপুরে রক্তাক্ত অবস্থায় সেলুন ব্যবসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) ভোরে সিলেট তামাবিল মহাসড়কের ২ নং লক্ষিপুর গ্রাম সংলগ্ন এলাকা হইতে সেলুন ব্যবসায়ী সালাউদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র। গত ৭ বছর যাবৎ উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে সে স্যালুন ব্যবসা করতো।

পুলিশ সূত্রে জানায়, গত শনিবার রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪ নং বাংলা বাজারে ফিরছিলো সালাউদ্দিন।

রবিবার ভোরে স্থানীয় এক ব্যাক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্হানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের মুখমন্ডল খেতলে যাওয়া রক্তাক্ত অবস্থায় ছিলো। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কোন বেপোরয়া গতির গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হতে পারে। এছাড়াও মরদেহের আশপাশে কাঁচের টুকরো পাওয়া গেছে। এ সময় নিহত সালাউদ্দিনের পরনে কালো রংয়ের হুডি ও মেরুন রংয়ের প্যান্ট পরিহিত অবস্থায় ছিলো। পরে তামাবিল হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে আসে। এ সময় ঘটনাস্থলে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত