০৫ জানুয়ারি, ২০২৫ ২০:১০
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।
গেল বছরের ২৪ ডিসেম্বর সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর পরিচালনা পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) এর তফসিল ঘোষনা করা হয়।
এসএমসিসিআই এর কনফারেন্স হলে নির্বাচনী তফসিল ঘোষনা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)।
এসময় নির্বাচন বোর্ড, আপীল বোর্ড ও পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলনের শেষ তারিখ ১০ ফেব্রয়ারি, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ০২ মার্চ এবং ১৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।
আপনার মন্তব্য