১৬ ফেব্রুয়ারি , ২০২৬ ২২:১৪
ছবি: সিলেটটুডে
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পানাইলে জমি নিয়ে পূর্ব বিরোধিতার জেরে গুরুতর জখম করে মারধর করার ঘটনা ঘটেছে। ঘটনায় গুরুতর রক্তাক্ত জখমের স্বীকার দুই ভাই সহ ৩ জন আহত হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় এক জনকে গ্রেফতার হয়েছে। গ্রেপ্তার আসামি বকুল দাস (৫২) বাদে মামলার অন্য ৯ আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছেন
এ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আল রিফাত ।
আহতরা হলেন দোয়ারাবাজার থানার দোহালিয়া ইউনিয়নের পাইনাইল পুরান পাড়ার বাসিন্দা জখমী অরবিন্দু দাশ হরেবিন্দু (৩৫) জখমী তরুন দাশ (৩২) জখমী জীবন দাস(৪০)। আহত হরেবিন্দু ও তরুন দাশ মৃত অমূল্য চরন দাশের ছেলে এবং জীবন দাশ গিদু দাশের ছেলে। এদের সবাই পানাইল পুরান পাড়ার বাসিন্দা ।
দোহালিয়য়া বাজারে ঘটনার দিন গত ১৩ ফেব্রুয়ারী আহতের নিকট আত্মীয় অরুন দাসের দায়ের করা অভিযোগটি মামলা হিসাবে রুজু করা হয়েছে।
এতে রিপন দাশ(৩০) ও মো. আব্দুল্লাহ(৩০) সহ ১০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার ঘটনার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তরিকুল ইসলাম তালুকদার বলেছেন, যতদূর জেনেছি, প্রতিবেশী রিপন দাশদের সাথে অরবিন্দু দাশের জমি নিয়ে পূর্ব বিরোধ ও মামলা মসকাদ্দমা রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই মূলতো ঘটনার সুত্রপাত। আইন অনুযায়ী সকল দোষীদের বিচারের আওতায় আনার চেষ্টায় আছি।
এ ব্যাপারে আহত অরবিন্দু দাশ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, রন দাশের ছেলে রিপন দাশের সাথে আমাদের পারিবারিক জমি নিয়ে বিবাদ ছিলো, তবে আদালতের মাধ্যমে সে জমি আমরা পেয়েছি। কিন্তু,এই ঘটনার পর থেকে রিপন দাশ এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসী নিয়ে আমাদেরকে প্রাণে মেরে ফেলার জন্য আক্রমন করে। সৌভাগ্যবশত আমরা বেঁচে যাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আসামিদের শাস্তি দাবি করি।
অপর আহত তরুন দাসের স্বজনরা জানান, তরুণের মাথার আঘাতের ফলে অন্তত ২০ টি সেলাই লেগেছে।তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত বকুল দাশের মেয়ে অমি দাশ(২০) জানান, তার বাবা এ ঘঠনার বিষয়ে কিছু জানতেন না। বাজারে মারামারির সময় তার চানাচুর বিক্রি করছিলেন। পরে পুশিশ এসে জিজ্ঞেসাবাদের কথা বলে তাকে নিয়ে যায়।
এজাহার সুত্রে জানা যায়, দোহালিয়া বাজারে রক্তক্ষয়ী এ মারামারির ঘটনার আগের রাত ৮ টার এসে মৃত গগণ দাশের ছেলে আসামী রিপন দাশ এবং মৃত অধর দাশের ছেলে অসামী রণ দাশ এই দুজন অরবিন্দু দাশের বাড়ির উঠোনে অনধিকার প্রবেশ করে হুমকি ধামকি দিয়েছে ।
আপনার মন্তব্য