শ্রীমঙ্গল প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৬ ২২:১২

শ্রীমঙ্গলে গ্যাস-তেল মজুত: দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (Rab-9) ও ফায়ার সার্ভিসের একটি দল অংশগ্রহণ করে।

অভিযানকালে দুটি প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ রাখার অপরাধে এবং একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ সকল অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকারকে দোষী সাব্যস্ত করা হয়। অবৈধভাবে তেল মজুদ রাখার অপরাধে তাদের প্রত্যেককে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত