নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬ ০১:৪৭

‘শিক্ষক ও শিক্ষার্থীদের বন্ধন অচ্ছেদ্য, এই সম্পর্কে জোয়ারভাটা থাকে না’

ডিএম হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তীতে এসএসসি ১৯৯৫ ব্যাচের উদ্যোগে ‘শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই পুনর্মিলন’ সম্পন্ন

‘শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক চিরায়ত ও অচ্ছেদ্য। সকল বৈষয়িক সম্পর্কের ঊর্ধ্বে এই বন্ধন। একজন শিক্ষক চিরকালীন শিক্ষক, শিক্ষার্থীরাও চিরকালীন শিক্ষার্থী। এই সম্পর্কে কখনো জোয়ারভাটা থাকে না’— পূর্ব-সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় (ডিএম হাইস্কুল)-এর প্লাটিনাম জয়ন্তীতে এসএসসি ব্যাচ ১৯৯৫-এর উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মাননা অ্যালামনাই পুনর্মিলন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (১৪ নভেম্বর) বিয়ানীবাজারের লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল প্রাঙ্গণে ডিএম হাইস্কুলের ১৯৯৫ ব্যাচ এসএসসি শিক্ষার্থীদের দিনব্যাপী ‘শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই পুনর্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়।

‘শিক্ষক, বন্ধু আর পরিবার; শ্রদ্ধা-সম্মোহন দুর্নিবার’— প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মিলনমেলায় দেশের নানা প্রান্ত ও বিদেশ বিভূঁই থেকে শিক্ষক-শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা ছুটে আসেন। সাফিয়াতুর রহমান চৌধুরী রেকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবির আহমদ চৌধুরী।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কৈশোরের পথপ্রদর্শক শিক্ষকদের সম্মাননা প্রদান। এতে বিদ্যালয়ের ১৫ জন জীবিত শিক্ষককে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পাশাপাশি, প্রয়াত শিক্ষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ‘মরণোত্তর শ্রদ্ধাঞ্জলি’।

শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষকবৃন্দ। অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষকরা বলেন, ‘আমাদের দীর্ঘ শিক্ষকতা জীবনে এটিই প্রথম এমন হৃদয়স্পর্শী অনুষ্ঠান। আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই আয়োজনের উছিলায় তিন দশক আগের আমাদের পুরনো সহকর্মীদের একটি চমৎকার মিলনমেলাও ঘটেছে।’

অবসর জীবন যাপন করা অনেক শিক্ষকের কণ্ঠে এ সময় ঝরে পড়ে গভীর আক্ষেপ ও আশীর্বাদ— ‘এমন মিলনমেলা জীবনে আর কখনো হবে কি না বলতে পারি না।’

এর আগে সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর থিমসং বাজানোর মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সূচনা হয়। দ্বিতীয় পর্বে পবিত্র কুরআন তেলাওয়াত, প্রয়াত শিক্ষক ও বন্ধুদের স্মরণে শোকপ্রস্তাব ও দোয়া, স্মৃতিচারণ এবং দেশ-বিদেশে থাকা বন্ধুদের পাঠানো ভিডিও ও অডিও বার্তা পুরো অনুষ্ঠানে এক নস্টালজিক আমেজ তৈরি করে। মধ্যাহ্নভোজনের পর অ্যালামনাইদের সন্তানদের কবিতা আবৃত্তি ও গান পরিবেশন শেষে র‍্যাফেল ড্র সম্পন্ন হয়।

‘শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই পুনর্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেন ও সম্মাননা গ্রহণ করেন শিক্ষক অমিয় ভূষন পাল, মো. নুরুল ইসলাম চৌধুরী, মকছুছুল আম্বিয়া চৌধুরী, মো. সরিফুজ্জামান চৌধুরী, মো. নজরুল হক, ফনি ভূষন পাল, মো. মহিউদ্দীন জাকারীয়া চৌধুরী, মো. মাহবুবুর রহমান চৌধুরী, অসীম চন্দ্র পাল, সালমা-ই হাফছা, খন্দকার জসিম উদ্দিন (সম্মাননা স্মারক তাঁর পক্ষে কন্যা কর্তৃক গৃহিত), রফিকুল ইসলাম, মো. আবদুল খালেক, মো. শাহ আলম খান এবং মো. শিহাব উদ্দিন চৌধুরী।

মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন— মহিউল ইসলাম জায়গীরদার, রশীদ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, কাজী মুজিবুর রহমান খান, মো. আবদুল মতিন, মো. মসাহিদ আলী, মো. আবদুল ওয়াহিদ, মো. রফিকুল ইসলাম সেলিম, মো. আবদুল মান্নান শাহ এবং মো. মুহিবুর রহমান।

ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মুহাম্মদ নিজাম উদ্দিন খাঁ, রোমান আহমদ, খালেদ আহমদ, আফজাল সিদ্দিকী, মাতাব উদ্দিন, আবুল মনসুর চৌধুরী সুমন, সোহেল আহমদ, শরিফ আহমদ, জাকির হোসেন, শাহানুল আম্বিয়া চৌধুরী, তানভীর চৌধুরী শান্ত, শেখ এমরান আহমদ, রুহেল আহমদ, মিহির চৌধুরী, রেহান আহমদ, বিমল চন্দ্র পাল, মো. আজিজুর রহমান, আব্দুর রহমান ও মজনু মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস চৌধুরী, ফখরুল ইসলাম, ছানিয়াত হোসেন, জয়নাল আহমদ, হেলিম উদ্দিন, জসিম উদ্দিন, মিতা আক্তার, সাফিয়া বেগম, সুরমা বেগম, জাহেদা সুলতানা, নিলীমা, রওশন, সালমা, শেলি, জোসনা, শেখ মারজানা, লিমন, লিনা, লাকী আক্তার, ফাতেহা বেগম, হাবিবা বেগম, আলেয়া বেগম, লাজু, হেপি প্রমুখ ও তাঁদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে প্রবাসে থাকা অ্যালামনাইরা ভিডিও ও অডিওর মাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠান। তাঁদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ সাইফুর রহমান বাবলু, হিরক উদ্দিন হিরু, মনসাদ হোসেন, মোহাম্মদ মহসীন, মুহাম্মদ দেলোয়ার হোসেন, আবু সুফিয়ান, মছরুজ্জামান ও ইমরান চৌধুরী রাজিব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত