নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৬ ২১:২৯

আওয়ামী লীগের ‘গোপন বৈঠকের’ অভিযোগ: সিলেটে সাংস্কৃতিক জেটের অফিসে তালা দিল জাসাস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে সভা করতেন; এমন অভিযোগ তুলে সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা।

সোমবার দুপুরে নগরের কিন ব্রিজ এলাকার সারদা ভনে চত্বরের এমন ঘটনা ঘটে। সারদা হলের পাশ্ববর্তী একটি ভবনে বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কার্যায়ে রয়েছে। এই ভবনটি মহড়া কক্ষ নামে পরিচিত। সিটি করপোরেশনের মালিকানাধীন এই ভবনের সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও কার্যালয় রয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর এটি তালাবাদ্ধ রয়েছে বলে জানা গেছে।

সোমবার দুপুরে তালা দেওয়ার সময় জোটের কার্যালয়ের ভেতরে দেওয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নানা কার্যক্রমের ছবি নামিয়ে ফেলেন তারা।

জাসাস নেতারা সাংবাদিকদের বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল আলম সেলিম ও রজত কান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন সারদা স্মৃতি হলে জড়ো হয়ে সভা করছেন আওয়ামী লীগের লোকজন।

প্রথমে বিষয়টি কেউ বিশ্বাস করেনি। তবে রোববার রাতে এ ধরনের একটি সভার প্রস্তুতির খবর পান জাসাস নেতারা। পরে তারা সারদা স্মৃতি হলে যান।

এদিন দুপুরে সেখানে গিয়ে শেখ মুজিবুর রহমানের ছবির বিভিন্ন ফ্রেম সরিয়ে হলটিতে তালা লাগিয়ে দেন জাসাস নেতারা।

সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন সভা করেন। সিলেটকে অস্থিতিশীল করতে এই সভা করা হয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে আমরা গিয়ে দেখি হলের দেওয়ালে শেখ মুজিবুর রহমানের ছবিসহ কালচারাল ফ্যাসিস্টেদের ছবি রয়েছে। তার মানে তারা সেখানে কার্যক্রম চালিয়েছেন। আগের ছবিগুলো নামানো ছিল।

তিনি বলেন, সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতাদের উপস্থিতিতে দেওয়াল থেকে ছবিগুলো নামানো হয়। ছবি ও হলের চাবি সিলেট সিটি করপোরেশনে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত