বিনোদন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬ ১৩:০১

‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’

স্পষ্টভাষীতার জন্য খ্যাতি রয়েছে টলিউডের অভিনেত্রী ঋ সেনের। রাখঢাক না করে সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন তিনি। সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র অন্যতম আলোচিত প্রতিযোগী রাজবীর দে-কে নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি।

রাজবীরকে দেখে প্রেমে পড়ার প্রসঙ্গ উঠতেই ঋ-র সোজাসাপ্টা জবাব— বিগ বসের ঘরে থাকলে তিনি রাজবীরকে ‘চুমু খেতেন’। এ সময় নন্দিনীর প্রেম নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রাজবীর দের রূপ ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে উত্তর দেন ঋ। তিনি জানান, রাজবীর অত্যন্ত ভালো ছেলে হলেও তাকে দেখে প্রেমে পড়ে যাওয়ার মতো বিষয় ঘটেনি।

ঋ-র কথায়, ‘সত্যি কথা বলি, আমি জীবনে অনেক সুন্দর ছেলে দেখেছি, আশা করি আরও দেখবো। হি ইজ আ নাইস বয় (ও খুব ভালো ছেলে)। কিন্তু ওরকম রাজবীরকে দেখে যে প্রেমে পড়ে গেলাম, তা নয়। তবে বিগ বসে যদি থাকতাম, তাহলে হয়তো চুমু-টুমু খেতাম! বাট আদারওয়াইজ ঠিক আছে, হি ইজ আ নাইস বয়।’

রাজবীর ও নন্দিনীর প্রেম নিয়ে কী মতামত

‘বিগ বস বাংলা’-র ঘরে রাজবীর এবং নন্দিনী-র ঘনিষ্ঠতা ও প্রেম নিয়েও প্রশ্ন করা হয় ঋ-কে। ঘরের ভেতরে তাদের এই রসায়নকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে ঋ বলেন, ‘কথা হচ্ছে তো কী, অফ কোর্স, হোক না? জীবনে তো একটু প্রেম, যৌনতা দরকার! ভালো, আমার ভালো লাগছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ঋ-র মন্তব্য

ঋ-র এই মন্তব্য নেটপাড়ায় নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি শুনে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরাও।

আপনার মন্তব্য

আলোচিত