২৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:২৬
হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘুষ-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও মহান শহীদ দিবস অবমাননায় পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মিজানুর রহমান এর অপসারণ দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ জনতা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ‘বানিয়াচংয়ের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে এ সমাবেশ হয়।
সমাবেশে এসে দত্তপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা হাজী শামছুল হক শাহ, সাগরদীঘির পূর্বপাড়ের ডা.শফিকুর রহমান ঠাকুর ও আজমিরীগঞ্জের পশ্চিমবাগ গ্রামের আমির হোসেনসহ অনেক গ্রাহক ঘুষ দিয়ে বিদ্যুত সংযোগ নেয়ার অভিযোগ তুলে ধরেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে ইউএনও’র কাছে স্মারক লিপি দেয়া হয়।
প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) হাবিবুর রহমান খান আশিকের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন নেতা তৌহিদুর রহমান পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, নাগরিক কমিটির সভাপতি মোতাব্বির হুসেন, সাংবাদিক ইমদাদুল হুসেন খান, রিপোর্টাস ইউনিটি সেক্রেটারি জীবন আহমেদ লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাওছার আহমেদ, ইয়াছিন আরাফাত মিল্টন প্রমুখ।
আপনার মন্তব্য