কুলাউড়া প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৫০

সারাদেশের সঙ্গে সিলেটের রেল চলাচল সচল

প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রেল লাইন মেরামত শেষে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সচল হয়েছে। এর আগে ভোর ৪টার দিকে  ভানুগাছ - শ্রীমঙ্গল  স্টেশনের মধ্যবর্তী ১৫৭ নং সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে গেলে এই রুটে রেল যোগাযোগ বন্ধ থাকে।

রেলওয়ে সিলেট-আখাউড়া সেকশনের ট্রাফিক ইন্সপেক্টর নুরুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টায় মোবাইলে বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল লাইন মেরামত করার পর সন্ধ্যা ৬টার দিকে সিলেটের সঙ্গে সারাদেশের সাথে ট্রেন চলাচল সচল হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত