জগন্নাথপুর প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:১৬

জগন্নাথপুরে যুবলীগের আনন্দ মিছিল

জেলা যুবলীগের আহবায়ক সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত করায় আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের ও নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জগন্নাথপুর পৌর শহরে যুবলীগের আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, নিলেন্দু গোপ, শফিক মিয়া, হীরক, জাকির হোসেন, পৌর যুবলীগ নেতা নিজামুল করিম, সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, ইব্রাহিম আলী, আজহারুল হক ভূইয়া শিশু, আকমল হোসেন, রাসেল আহমদ, বাবু চৌধুরী, ইউনুছ মিয়া, শামীম, যুবলীগ নেতা মোতাহির, এহিয়া কামালী, শিশু মিয়া, তাজ উদ্দিন, আবু তাহের সোবহান, মধু মিয়া, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, এস আর দুর্জয়, এমডি মুন্না, আবু সাইদ প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত