২৬ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:০৯
এক মাস ৭দিন কারাভোগ করার পর জামিনে মুক্তি পেয়েছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন তিনি। এ সময় বিএনপির ওই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিয়ানীবাজার উপজেলা ও সরকারী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্বাস খান হাসান, মখলিছুর রহমান শাহিন,আনোয়ার হোসেন লিটন,রেদওয়ান হোসেন ও সিনিয়র সদস্য মাহবুব আলম।
এছাড়া আরও উপস্তিত ছিলেন বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এম আলম হোসেন চৌধুরী, ১ম যুগ্ম সম্পাদক মুজাক্কির আহমদ লোদী, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদল নেতা মুন্তাছির লোদী, মাহবুব রহমান, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সদস্য জাবেদ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য