সুনামগঞ্জ প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৩৮

দিরাইয়ে শাহ আবদুল করিম লোক উৎসব শুরু

বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান দিরাই উপজেলার ধলগ্রামে এলাকাবাসীর উদ্যোগে দু’দিনব্যাপী ‘শাহ আবদুল করিম লোক উৎসব’ শুরু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় ধলমাঠে অনুষ্ঠিত উৎসব শাহ আবদুল করিমের গান দিয়ে শুরু হয়। পরে শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শাহ আব্দুল করিম পরিষদের উদ্যোগে ও পরিষদেও সভাপতি শাহ আবদুল করিমের একমাত্র সন্তান শাহ নূরজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন করিম গবেষক কবি শুভেন্দু ইমাম, দিরাই উপজেলা নির্বাহি আলতাব হোসেন, কবি তুষার কর, তারল ইউপির চেয়ারম্যান নুরুল হক তালুকদার, সাংবাদিক কুদরত পাশা, টিপু সুলতান প্রমুখ। বক্তারা শাহ আবদুল করিমের সৃষ্টি টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীরা শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন। বাউল শাহ নূর জালাল, আবদুর রহমান, রণেশ ঠাকুর, দুখু মিয়াসহ স্থানীয় বাউলরা বাউল সম্রাট শাহ আবদুল করিমের একাধিক গান পরিবেশন করেন।

আপনার মন্তব্য

আলোচিত