কুলাউড়া প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৫৫

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তায়্যিবা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। সে উপজেলার বরমাচল ইউনিয়নের আকিলপুর গ্রামের সজিব আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সবার অলক্ষ্যে বাড়ির পাশে পানি ভর্তি একটি গর্তে পড়ে যায় তায়্যিবা। পরিবারের সদস্যরা তাকে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পর বেলা আড়াইটার দিকে বাড়ির পাশে থাকা গর্তের পানির ওপর মৃত অবস্থায় তার লাশটি ভেসে থাকতে দেখেন।

বরমচাল ইউপি চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ।

আপনার মন্তব্য

আলোচিত