সিলেটটুডে ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:১৮

অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি কামনায় জেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল

সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে অসুস্থ সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তা মতিউল বারী চৌধুরী খুর্শেদসহ সকল অসুস্থ সাংবাদিকের সুস্থতা কামনা করে শুক্রবার খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সাংবাদিকদেও প্রয়াত আত্মীয় স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করা হয়।

মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা কবির আহমদ।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, ইউএনবি সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, বাংলা নিউজের স্টাফ করেসপনডেন্ট মো: নাসির উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক এফ.এ মুন্না, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নাগরী, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি ও সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার কাইয়ুম উল্লাস, আজকের সংবাদের সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদ, সাংবাদিক তুহিন আহমদ, শ্যামল সিলেটের বিজ্ঞাপন বিভাগ কর্মকর্তা দেওয়ান বেলাল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত