২৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৩৫
বিয়ানীবাজার উপজেলা মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ১৯৭৬-৮১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী গতকাল শনিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে মোড়ক উন্মোচন করা হয় স্মারক সংকলন ‘পুনর্মিলনী’র।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের শ্রেষ্ঠ বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে এবং শিক্ষক শফিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক ডাক্তার সিরাজ উদ্দিন খান, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জণ দাস।
পুনর্মিলনী এ অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল মান্নান, প্রাক্তন সহকারি শিক্ষক তিমির বরণ পাল, মো. তমজিদ আলী, মো. শফিক উদ্দিন, মাওলানা আবদুল আজিজ, রুহুল আমিন, শামসুল হক, প্রয়াত শিক্ষক শামসুদ্দীন ও মো. আবদুল হামিদকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পুনর্মিলনী অনুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করেন আমিন উদ্দিন, নুরুল ইসলাম, মোসলেহ উদ্দিন খান, আবদুল আহাদ ও ফয়েজ লোদী।
পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে দেশ ও দেশের বাইরে থেকে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নাছিম আহমদ চুনু, সিরাজুল ইসলাম, নূরুজ্জামান, ইসলাইল আলী, আবদুর রহমান আয়াজ, মুসলিম উদ্দিন, আক্তার হোসেন, ছফর উদ্দিন, আবদুস শহীদ, বদরুল আলম দুদু, আনোয়ার হোসেন ও আবুল কাহের ফজলু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, প্রাক্তন শিক্ষার্থীরাই একটি প্রতিষ্ঠানে প্রাণ। বিশ্বের বিভিন্ন স্থানে বা দেশের গুরুত্ব পর্যায়ে দায়িত্বশীল এসব শিক্ষার্থীরাই বিদ্যালয়ের সংকট মুহূর্তে যোগান দেন। থেমে থাকা বা ঝিমিয়ে পড়া প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যান। আজকের এ পুনর্মিলনী অনুষ্ঠানই তার প্রমাণ।
পুনর্মিলনী অনুষ্ঠানের শুরু হয় বিদ্যালয়ের বর্তশান শিক্ষার্থীদের জাতীয় সঙ্গিত পরিবেশনায় মাধ্যমে। এসময় প্রধান অতিথি আতাউর রহমান খান জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আপনার মন্তব্য