নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০১৬ ১৩:১৭

২০১৮ সালের পর দেশে কোনো বিদ্যুৎ সঙ্কট থাকবে না: সিলেটে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮ সালের পর দেশে কোনো বিদ্যুৎ সঙ্কট থাকবে না। এই সময়ের মধ্যে বিদ্যুৎ সঙ্কটের সমাধান করা হবে।

বুধবার দুপুরে সিলেট আদালতের ডিজিটালাইজেশন প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আদালত চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসকে সিনহা এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ সিদ্দিকী পলকও বক্তব্য রাখেন।

এতে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, সুবিধাভোগী কিছু মানুষের কাছে দেশের গণতন্ত্র সীমাবদ্ধ।

দুপুর সোয়া ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিলো।

আপনার মন্তব্য

আলোচিত