তপন কুমার দাস, বড়লেখা থেকে

০২ মার্চ, ২০১৬ ২০:২৭

বড়লেখায় ৩৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

২য় দফায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপি, সতন্ত্র ও বিদ্রোহীসহ মোট ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার বিকাল ৫ ঘটিকা পর্যন্ত উপজেলার ৫টি দফতরে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদের বিপরীতে আওয়ামী লীগের ১০জন, বিএনপি ১০জন, জাতীয় পার্টি ১জন, আওয়ামী লীগ বিদ্রোহী ৫জন, বিএনপি বিদ্রোহী ৩জন, স্বতন্ত্র (জামায়াতসহ) ৮জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ে।

মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন-বর্ণি ইউনিয়নে জয়নাল আবেদীন (বিএনপি), এনাম উদ্দিন (আ’লীগ), ফয়ছল আহমদ (সতন্ত্র-জামায়াত), শামীম আহমদ (আ’লীগ বিদ্রোহী)।

সুজানগর ইউনিয়নে ইমরুল ইসলাম লাল (আ’লীগ), নছিব আলী (বিএনপি), বড়লেখা সদর ইউনিয়নে সোয়েব আহমদ (আ’লীগ), জাহিদুল ইসলাম মামুন (বিএনপি)।

তালিমপুর ইউনিয়নে বিদ্যুৎ কান্তি দাস (আ’লীগ), দেলোয়ার হোসেন (বিএনপি), সুনাম উদ্দিন (আ’লীগ বিদ্রোহী), দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন (আ’লীগ), রফিকুল ইসলাম (বিএনপি), নজরুল ইসলাম (আ’লীগ বিদ্রোহী), জবরুল ইসলাম (সতন্ত্র-জামায়াত)।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আজির উদ্দিন (আ’লীগ), আব্দুল মুকিত লুলু (বিএনপি), মহিউদ্দিন আহমদ আদনান (আ’লীগ বিদ্রোহী), নজরুল ইসলাম টেক্কা (বিএনপি বিদ্রোহী), ফয়াজ উদ্দিন (সতন্ত্র), ইকবাল হোসেন (বিএনপি বিদ্রোহী)।

নিজ বাহাদুরপুর ইউনিয়নে আলাল উদ্দিন (বিএনপি), ময়নুল হক (আ’লীগ), সুনাম উদ্দিন (জাপা), দাসেরবাজার ইউনিয়নে নজব উদ্দিন (আ’লীগ), কমর উদ্দিন (বিএনপি), রহিম উদ্দিন নজরুল (বিএনপি বিদ্রোহী)।

উত্তর শাহবাজপুর ইউনিয়নে আকবর আলী (সতন্ত্র-জামায়াত), আহমদ জুবায়ের লিটন ( আ’লীগ), আব্দুস শহীদ খান (বিএনপি), মুহাম্মদ বদরুল ইসলাম (সতন্ত্র-জামায়াত)।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আব্দুল কুদ্দুস স্বপন (বিএনপি), নাহিদ আহমদ বাবলু (আ’লীগ), সাহাব উদ্দিন (আ’লীগ বিদ্রোহী), এমাদ উদ্দিন সফর (সতন্ত্র-জামায়াত), আব্দুল জব্বার (সতন্ত্র), সাইফুল্লাহ (সতন্ত্র-জামায়াত)।

আপনার মন্তব্য

আলোচিত