বড়লেখা প্রতিনিধি

০৫ মার্চ, ২০১৬ ২২:৫৩

২০১৮ সালের পর দেশে বিদ্যুৎ সমস্যা থাকবে না : হুইপ মো. শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই আজ দেশের উন্নয়ন হচ্ছে। দেশের সব থেকে বড় বড় উন্নয়ন প্রকল্প এই আওয়ামী লীগ সরকারই করেছে এবং ভবিষ্যতে করবে। ২০১৮ সালের পর দেশে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা থাকবে না।

সরকার বিদ্যুৎ সমস্যা সমাধান করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। জনগণ এর সুফলও পেতে শুরু করেছে।

হুইপ শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার মাগুরা পশ্চিম শিলুয়া ভরাডহর ৫০০ মিঃ রাস্তার পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের চারদশক পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী ও শুক্রবার বড়লেখা পৌর শহরের হাটবন্দ (আংশিক) এলাকায় বিদ্যুতায়ন অনুষ্ঠানের পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শনিবার জুড়ী উপজেলার পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব কোং খাম নীল মনি সিংহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশানা আরা মিলি, নির্বাহী কর্মকর্তা নাসির উল্লাহ খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আওয়ামী লীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন প্রমুখ।

এদিকে শুক্রবার রাতে হাটবন্দ এলাকায় বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে কাউন্সিলর জেহীন সিদ্দিকীর সভাপতিত্বে ও শিক্ষক ময়নুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ডিজিএম নীল মাধব বণিক, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, পল্লী বিদ্যুতের পরিচালক রঞ্জিত কুমার দাস, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, হুইপের একান্ত সহকারি সচিব কবিরুজ্জামান চৌধুরী, সমাজসেবক সোনাহর আলী, আব্দুল মালিক মনাই, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, নূর উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা জালাল আহমদ, ফয়েজ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, ছাত্রনেতা জিল্লুর রহমান, জুনেদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত