দিরাই প্রতিনিধি

০৬ মার্চ, ২০১৬ ১৯:৫১

দিরাই,শাল্লায় আ.লীগ ও বিএনপির শতাধিক চেয়ারম্যান প্রার্থী

শাল্লায় ১৩টি ইউনিয়নে সমান তালে চলছে নির্বাচনের আগাম প্রচার কাজ। এবছর দলীয় প্রতীকে নির্বাচন,তাই দলের মনোনয়ন ও প্রতীকের বিষয়টি গুরুত্বপূর্ন। উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপির মনোয়ন পেতে প্রায় শতাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। যারা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দুই দলের দুই নেতার দিকে থাকিয়ে আছেন। দুই নেতার একজন হলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, অপরজন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সুনামগঞ্জ জেলার আহবায়ক ও দিরাই শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী।

দিরাই ও শাল্লায় দলের চেয়ে ব্যক্তির প্রভাব বেশী থাকায় সুরঞ্জিত সেনগুপ্ত ও নাছির উদ্দিন চৌধুরীর পরামর্শের আলোকেই তৃনমূলের মতামত নিয়ে প্রার্থী বাছাইয়ের চিন্তা করছে আওয়ামীলীগ ও বিএনপির উপজেলা কমিটি।

তবে সরকারী দলের প্রচারনায় থাকা একাধিক সম্ভাব্য প্রার্থী জানান,ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এমন অনেকেই দলের সিদ্বান্তের বাহিরে বিদ্রোহী প্রার্থী হবেন।

দলীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে ১নং রফিনগর ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী,এড.অভিরাম তালুকদার, রেজুয়ান হোসেন খান,মহসিন রেজা। বিএনপির পক্ষ থেকে গত নির্বাচনে প্রতিদ্বন্দি একক প্রার্থী বদরুল আলম।

২নং ভাটিপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,শাহজাহান কাজী, মাহবুব বখত চৌধুরী । বিএনপির গত নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী বেলাল আহমেদ। তাছাড়া ,আফজল হোসেন ও নবাব তালুকদারের নাম শুনা যাচ্ছে।

৩ নং রাজানগর ইউনিয়নে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান আকিক আহমদ (মধু),শফিকুল ইসলাম,সৌম্য চৌধুরী। বিএনপির হুমায়ূন কবির ছাড়া আর কারো নাম পাওয়া যায়নি।

৪নং চরনারচর ইউনিয়নে আওয়ামীলীগের জগদীশ সামন্ত, জয়কুমার বৈষ্ণব, পরিতোষ রায় । বিএনপির বর্তমান চেয়ারম্যান রতি কান্ত দাস,আব্দুল জলিল ও শামসুল আলম তালুকদার।

৫নং দিরাই সরমঙ্গল ইউনিয়নে সমিরন সরকার ,বাবুল চৌধুরী,রনজিৎ রায়। বিএনপির বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী, গত নির্বাচনের প্রতিদ্বন্দি প্রার্থী মোয়াজ্জেম হোসেন জুয়েল।

৬ নং করিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার ও শাহজাহান সরদার । বিএনপির গত নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মাষ্টার ও সেলিম সর্দার।

৭ নং জগদল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম,সাবেক চেয়ারম্যান আবু এহিয়া খায়রুজ্জামান, মিজানুর রহমান (ছুবা মিয়া) ইশতিয়াক হোসেন মঞ্জু, হুমায়ূন রশিদ লাভলু ও জিল্লুর রহমান।বিএনপির সাবেক চেয়ারম্যান কবির মিয়া, কামরুল ইসলাম ও শাহ মোঃ আলী রব।

৮নং তাড়ল ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন সাবেক চেয়ার ম্যান আকিকুর রেজা (পুলিশ) ,ইউ/পি আঃলীগের সেক্রেটারী আহমদ চৌধুরী, সাবেক মেম্বার শামছুল হক,লন্ডন প্রবাসী রুহুল আমীন। আর বিএনপির প্রার্থী তালিকায় আছেন বর্তমান চেয়ারম্যান নূরুল হক তালুকদার , গত নির্বাচনের প্রতিদ্বন্দি প্রার্থী আব্দুল কুদ্দুস,ইউপি বিএনপির সভাপতি আবুুল বায়েছ ,সাবেক চেয়ারম্যান মরহুম মোশাহিদ মিয়ার ছেলে অষ্ট্রিয়া প্রবাসী মাইদুল মিয়া,ইউনিয়ন যুবদল সভাপতি আলী আহমদ।

৯নং কুলঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী তালিকায় উল্লেখ যোগ্যরা হলেন সাবেক চেয়ারম্যান ছুফি মিয়া, বিএনপি থেকে দলে সদ্য যোগদানকারী বর্তমান চেয়ারম্যান আহাদ মিয়া ,ইউপি আঃ লীগের সাধারন সম্পাদক মিলন মিয়া, গত নির্বাচনের প্রতিদ্বন্দি যুবলীগ নেতা একরার হোসেন । বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন ইউপি বিএনপির সভাপতি আব্দুর রহিম ,সাধারন সম্পাদক আলাউর রহমান আলা,সৌদিআরব প্রবাসী মুজিবুর রহমান। 

এদিকে শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির ২০/২৫ জন সম্ভাব্য প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারনায় নেমেছেন । তারা হলেন আটগাও ইউনিয়নে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান জুনেদ মনির (প্রদীপ) এমদাদুল হক, সেলিম আহমদ, নওসের মনির, মামুন আল কাউসার। বিএনপির আব্দুল আউয়াল, আব্দুল্লাহ আল নোমান, নজরুল ইসলাম মাসুদ আল কাওসার। হবিবপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী তালিকায় রয়েছেণ বর্তমান চেয়ারম্যান সুবল চন্দ্র দাস ও বিবেকানন্দ দাস বকুল। বিএনপির হুমায়ূন কবির আম্বর ও শৈলেন চন্দ্র দাস।

শাল্লা ইউনিয়নে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান আবু লেইছ চৌধুরী, আব্দুস সাত্তার।আর বিএনপি থেকে জামাল চৌধুরী, সিরাজুল ইসলাম,সাইফুর রহমান। বাহাড়া ইউনিয়নে আওয়ামীলীগের বিশ্বজিৎ চৌধুরী নান্টু, তকবীর হোসেন ,বিধান চৌধুরী রান্টু লাল দাস।বিএনপির বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ও নিত্যানন্দ দাস ।

আপনার মন্তব্য

আলোচিত