০৬ মার্চ, ২০১৬ ২০:১১
মাঠে খেলবে ১১ জন। অথচ খেলার উন্মাদনায় ভাসছে ১৬ কোটি। রাজধানী ছাড়িয়ে দেশজুড়েই এশিয়া কাপের ফাইনালকে নিয়ে চলছে নানা প্রস্তুতি।
ফাইনালে মাশরাফি বাহিনীদের শুভকামনা জানিয়ে রোববার বিকেলে সিলেট নগরীতে একাধিক মিছিল হয়েছে। মিছিল হয়ে বিভিন্ন পাড়ায়। এ যেনো এশিয়া কাপ নয়, বিশ্বকাপের ফাইনালেই খেলতে নামছে বাংলাদেশ।
সমর্থকদের এমনই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। সিলেট নগরীতে জাতীয় পাতাকা নিয়ে, বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়িয়ে মিছিল করে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়েছে টাইগারভক্তরা।
রোববার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া এমন একটি মিছিল বের হয় 'বৃহত্তর সিলেটবাসীর' ব্যানারে। নেতৃত্ব দেন সিসিকের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর বাকের আহমদ। এতে অংশ নেন রাহি, জুনেদ, নিজাম, টিপু পাবেল, জুবের, নজিব সহ আরো অনেকে।
আপনার মন্তব্য