জগন্নাথপুর প্রতিনিধি

০৯ মার্চ, ২০১৬ ১৯:৩১

শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিক: সিদ্দিক আহমদ

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। সরকারের পাশাপাশি প্রবাসীরা দেশের উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে শিক্ষার উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। তিনি সবাইকে নিয়ে একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করার আহ্বান জানান।

বুধবার সকালে কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী মন্তেশর আলীর উদ্যোগে মজিদপুর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষাথীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তরুন সমাজসেবক শিক্ষানুরাগী প্রবাসী মন্তেশর আলীর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লায়েক আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা আওয়ামীলীগের তরুন নেতা তনুজ কান্তি দেব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মালেক।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বশির মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম,সাধারন সম্পাদক দিপক কান্তি দে দিপাল, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান মাষ্টার,জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, ইউনিয়ন যুবলীগ আহবায়ক আব্দুল আহাদ, যুগ্ন আহবায়ক রেজাউল করিম রেজা, কামরুল, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নতা মুকিত, দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা রনি রাজ, সাংবাদিক সুহেল হাসান, মহানগর ছাত্রলীগ নেতা বুরহান,মজিদপুর গ্রামের মুরুব্বী বাদশা মিয়া, মাফিজ আলী, এয়ানুদ্দিন,জমির আলী, মঞ্জিল মিয়া, খসরু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিংকু দাশ, সুলেহ মিয়া, সায়েক মিয়া, হাকিম আলী,মিজানুর,টিটু,রেজাউল, হাসন আলী, রাজ্জাক, বদরুল,রফিক প্রমুখ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন,নতুন প্রজন্মের শিক্ষাথীদের শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবেইকে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা তনুজ কান্তি দেব বলেন, আমার শৈশবের স্মৃতি বিজড়িত মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীর উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ একটি ব্যতিক্রমী আয়োজন। প্রবাসীরা যে দেশের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থারেখে কাজ করছে তা শহর থেকে গ্রামের প্রত্যন্ত অ লে আজ স্বীকৃত। তিনি সবাই নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত