১০ মার্চ, ২০১৬ ১৩:৩৩
ইসলামী ছাত্রশিবির এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ও তার এক সহযোগিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে নগরীর উপশহরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- এমসি কলেজ শিবিরের সভাপতি রাসেল আহমদ ও তার সহযোগি আশিক উদ্দিন।
সিলেট গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. তৌহিদুল ইসলাম চৌধুরী তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর থেকে সিলেট গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপনার মন্তব্য