২৬ মার্চ, ২০১৬ ১৩:৪৭
সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে র্যাব কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাঈদ আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
শনিবার (২৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- সরকার দলীয় ছাত্র সংগঠনের অস্ত্রের ঝনঝনানি ও গুলাগুলি-রক্তক্ষয়ী সংঘর্ষ যখন সিলেটের ছাত্র সমাজের মাঝে আতংক সৃষ্টি করে চলেছে। এমতাবস্থায় সিলেটবাসীর দৃষ্টি ভিন্নদিকে ফেরাতেই সিলেট জেলা ছাত্রদল সভাপতিকে অন্যায়ভাবে র্যাব দিয়ে গ্রেফতার করানো হয়েছে।
তারা আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং অবিলম্বে ছাত্রদল নেতা সাঈদ আহমদ সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
আপনার মন্তব্য