০২ এপ্রিল, ২০১৬ ২১:০৭
জামালগঞ্জে বাল্য বিবাহ ঠেকালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত শনিবার দুপুরে স্থানীয় গনমাধ্যম কর্মীর মাধ্যমে খবর পেয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা তার প্রতিনিধির মাধ্যমে বাল্য বিবাহ বিবাহ বন্ধ করলেন।
জানা যায়, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের কালীবাড়ী গ্রামের ওমর আলীর ৬ষ্ট শ্রেনীতে পড়ুয়া মেয়ের সাথে উত্তর কামলাবাজ গ্রামের নূরুল আমিনের ছেলে জুয়েল মিয়া ১৭ সাথে শনিবার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, গণমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকারকে পাঠিয়ে বাল্য বিবাহ বন্ধ করান। পরে উভয় পক্ষের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন।
আপনার মন্তব্য