সিলেটটুডে ডেস্ক

০৭ আগস্ট, ২০২৬ ১১:৩৬

টকশো সঞ্চালক কাজী জেসিন হলেন বিটিভির মহাপরিচালক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন টকশো সঞ্চালক কাজী জেসিন।

এক বছরের চুক্তিতে গ্রেড-১ পদপর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন সরকারি দপ্তরে রদবদলের ধারাবাহিকতায় ছয় মাস পর এবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন স্টেশনটির প্রধান পদে পরিবর্তন এল।

তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পাওয়া মো. মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‍পৃথক প্রজ্ঞাপনে নতুন ডিজিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মাহবুবুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত