২২ মে, ২০১৬ ২০:৫৭
আজ পবিত্র শবে বরাত। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এক রাত। শবে বরাত সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটেও পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষ্যে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার ও হযরত শাহপরান (র.) মাজারে ঢল নেমেছে ধর্মপ্রাণ মানুষের। নানা পেশার নানা রকমের মানুষ। হযরত শাহজালাল (র.) মাজার থেকে শবে বরাতের রাতের কিছু দৃশ্য ধারণ করেছেন আলোকচিত্রী বাপ্পী ত্রিবেদী।
আগরবাতি-মোমবাতি নিয়ে হাজির শিশুরাও
ধর্মপ্রাণদের পাশাপাশি ভিক্ষকদের ঢল নামে মাজার প্রাঙ্গণে
তুলি দুই হাত করি মোনাজাত
'আল্লার ওয়াস্তে কিছু দিয়া যান বাবারা...'
পীরের মাজারে বসে পবিত্র গ্রন্থ পাঠ
মাজারে মাজারে ছুটছে বাস
আপনার মন্তব্য