গোয়াইনঘাট প্রতিনিধি

১০ নভেম্বর, ২০১৬ ১২:৪৭

বিছনাকান্দি সীমান্ত থেকে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে বিজিবি-৫ ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির আওতাধীন বগাইয়া মুসলিমপাড়া এলাকা থেকে মদের চালানটি জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে,  জব্দকৃত মদের মূল্য এক লাখ ৪৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত