২৭ নভেম্বর, ২০১৬ ১৯:৫০
গোয়াইনঘাটের রাধানগরে শিশু শ্রম ও নির্যাতন বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) দুপুরে ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ইসলামপুর পল্লী সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান।
ব্র্যাক রাধানগর শাখার এফ ও (সিইপি) মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ঊপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের (এ ডিপি) কদবানু ও এ্যানি, স্কুল শিক্ষক জুবায়ের রহমান, স্থানীয় মুরুব্বী আব্দুল মজিদ, ব্র্যাকের নাট্যকর্মী শামীম, আল আমিন, জোসনা প্রমুখ।
এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় পল্লী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য