১৪ ডিসেম্বর, ২০১৬ ১৮:২৯
মৌলভীবাজারে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের কোদালিছড়া খাল থেকে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওই এলাকার কোদালিছড়া খালে ময়লার স্তূপের ওপর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অকিল উদ্দিন নবজাতকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য