মাধবপুর প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০১৬ ১৬:৩১

মাধবপুরে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন কর্মসূচি (এলসিবিসিই) উদ্যোগে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলসিবিসিই অফিসার হারুনুর রশীদ, ইউপি সচিব গোপেশ চন্দ্র শীল, সাংবাদিক হামিদুর রহমান, ইউপি সদস্য আবু সায়েদ, কামাল উদ্দিন, শাহাব উদ্দিন, আশিকুর রহমান মামুন,আব্দুল আউয়াল, আব্দুল সালাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত