২৫ এপ্রিল, ২০১৫ ২১:১৯
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমান চৌধুরীর রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার তার ভাই সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর টিলাগড়ের বাসায় সম্পন্ন হয়। মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোরশেদ আহমদ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য