মৌলভীবাজার প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:৫০

বড়লেখায় চা শ্রমিকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গল বাউরি (৪৮) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পাথারিয়া চা বাগানের একটি গাছের সাথে গামছা পেছানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মঙ্গল বাউরি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।

আপনার মন্তব্য

আলোচিত