নিউজ ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৪ ১৮:৪০

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন করল বৈশাখী টিভি

সিলেটে নানান আয়োজনে বেসরকারী টেলিভিশন বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নগরীর জিন্দাবাজারে এসে শেষ হয়। পরে নজরুল একাডেমিতে কেক কেটে বৈশাখী টিভির ১০ বছরে পদার্পনের আনুষ্ঠানিকতা শেষ হয়।


বৈশাখী টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান শাহাব উদ্দিন শিহাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন অনুষ্ঠান ও সংবাদ প্রচারে বস্তুনিষ্টতার পরিচয় বহন করে এগিয়ে যাচ্ছে। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার চিরন্তন বাঙালীয়ানার সাথে স্বদেশ বোধের মিশেলে ১০ বছর ধরে পথচলা বৈশাখী টেলিভিশনেরও লক্ষ্য সেটাই। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক উজ্জল নাম বৈশাখী উল্লেখ করে অতিথিরা এই চ্যানেলটির উত্তোরুত্তর সমৃদ্ধি কামনা করেন।

র‌্যালী ও অনুষ্ঠানে অংশনেন সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উর্বশীর সভাপতি মোকাদ্দেস বাবুল, ইমজার সাবেক সভাপতি ও এনটিভি সিলেটের ব্যুারো প্রধান ময়নুল হক বুলবুল, নয়াদিগন্তের আফতাব উদ্দিন, মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. আজহার উদ্দিন জাহাঙ্গীর, সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি জাফর চৌধূরী,বিএনপি নেতা নাসিম হোসাইন, মাহবুব চৌধূরী, সিটি কাউন্সিলরএবিএম জিল্লুর রহমান উজ্জল, বাংলাটিভি ইউকের আহমাদ সেলিম, এস আলম আলমগির, অনিল পেদ্দার, দেশ টিভির আশরাফুল কবীর, যমুনা টিভির প্রত্যুষ তালুকদার, নিরানন্দপাল, চ্যানেল ২৪এর গুলজার আহমদ, শফী আহমদ, দিপু বৈদ্য, দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক এএইচ আরিফ, যুগান্তরের মামুন হাসান, সমকালের ইউসুফ আহমদ, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, সিলেট ছাত্রকল্যান ফেডারেশনের চেয়ারম্যান এএইচ আব্দুর রহমান, এসনিকের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির, সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেন, ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম, আলী আকবর রাজন, জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ সুমন, মহানগর ছাত্রলীগ নেতা মুশাহিদ খান, সিলেট প্রান্তর আমীন তাহমীদ, রওশন জলিল কুরেশী, অনিল পাল, কল্যান সংস্থার স্বপন চন্দ, হাজী মো. রজব আলী দেওয়ান, মো. জিয়াউর রহমান জিয়া, মো. সাদিকুর রহমান, মো. আনোয়ার হোসেন, বিপ্র দাস, মো. আমীনুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. পারভেজ রহমান, মো. বদরুল ইসলাম, বনিক চন্দ্র সরকার, মো. আবুল হোসেন, মো. আখলু মিয়া, বিএনপি নেতা আব্দুস ছাত্তার মামুন, আওলাদ হোসেন রেজা, রুবেল আহমদ, শাহিদুর রগমান জশিম, মো.মাগবুব ইকবাল মুন্না, মো. পিকুল হোসেন, প্রমূখ।  এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিক, অর্থনীতিক, সাংবাদিক, লেখক, মানবাধিকারকর্মী, পরিবেশবিদ, নাগরিকসমাজের প্রতিনিধিরা।

 

আপনার মন্তব্য

আলোচিত