১৫ মে, ২০১৮ ১৭:২২
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়কর ও ভ্যাট বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) সকাল ১০টায় নগরীর জেলরোডস্থ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা।
কর্মশালায় আয়কর বিষয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন ও ভ্যাট বিষয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নেওয়াজুর রহমান।
কর্মশালায় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের মহাসচিব এম.এ গফুর মজুমদার ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকনের পরিচালনায় কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন কর্মশালা আয়োজক কমিটির আহবায়ক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল ফজল।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কর অঞ্চল সিলেটের সহকারী কর কমিশনার শাহ মুহাম্মদ ফজলে এলাহী ও উপকর কমিশনার বাপন চন্দ্র দাস। ভ্যাট বিষয়ে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়া।
কর্মশালায় বক্তারা বলেন, আয়কর আইনজীবীগণ সরকারি রাজস্ব আদায়ে অনন্য অবদান রাখতে পারেন। ভ্যাট বিষয়ে মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে জনতা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবীন আইনজীবীগণ বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন।
কর্মশালায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ কর আইনজীবী সমিতিসমূহের নবীন আইনজীবীগণ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য