১৭ মে, ২০১৮ ১৫:৪৫
সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেছেন, পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে। উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যে ২০টি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। অবশিষ্ট বিদ্যালয় গুলোকে আগামী আগস্টের মধ্যে শত ভাগ মিড ডে মিলের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে যত ধরণের পদক্ষেপ গ্রহণ করা দরকার প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।
বুধবার (১৬ মে) দুপুর ১টায় উপজেলার উমরপুর ইউপির মাটিয়াকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নেছাওর আলীর সভাপতিত্বে ও ডা. সুমন সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাশ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার দেব, প্রধান শিক্ষিকা পার্বতী রাণী দেব, আওয়ামী লীগ নেতা আনহার আহমদ, ইউপি সদস্য রোকন আহমদ চৌধুরী, সৈয়দ মাসুদ আলী, আমিরুল ইসলাম শিকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা শিল্পী রাণী নাথ ও উমরপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ইসহাক আহমদ শিপন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা দবির মিয়া, ইউপি সদস্য মাহফুজুল হক আখলু, আব্দুল খালিক, সহকারী শিক্ষিকা সাথী রাণী দে, শান্তা রাণী নন্দী, মিতা রাণী সেন।
যুক্তরাজ্য প্রবাসী সাজন খানের দানকৃত টিফিন বক্সে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার হিসেবে একটি করে ডিম ও ভুনা খিচুরি প্রদান করা হয়।
আপনার মন্তব্য